বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-
জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের একটি বাঁশঝাড় থেকে নুর আলম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশে বাঁশঝাড়ে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত নুর আলম বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর থেকে নুর আলম তার বাড়ি থেকে নিখোঁজ হন এবং এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি। বুধবার সকালে বুজরুক গ্রামের এক বৃদ্ধ মহিলা বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে নুর আলমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, "আমরা ঘটনাটি জানার পর তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং মর্গে পাঠানোর ব্যবস্থা করি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যা।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬