|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৩:১৪ অপরাহ্ণ

নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৯টি পরিবারের সদস্যদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তায় এই চেকগুলো বিতরণ করা হয়।
 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী, আরমান হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
 

এসময় জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ জন শহীদের নাম গেজেটভুক্ত করা হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পাশাপাশি, পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মানও প্রদান করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬