লক্ষ্মীপুরে রড চোরকে হাতেনাতে আটক
ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুর সদর পৌর শহরের মদীনা হাউজিং এলাকায় চলমান রড চুরির ঘটনায় এলাকাবাসীর সতর্ক দৃষ্টিতে এক চোর ধরা পড়েছে। মঙ্গলবার সকালে সাত বস্তা রডসহ চোর চক্রের সদস্য হৃদয় হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে হাউজিং এলাকায় লোহার রড চুরির ঘটনা ঘটছিল। এলাকাবাসী সতর্ক থাকায় গত মঙ্গলবার সকালে হৃদয়কে চুরি করার সময়ই ধরা যায়। তার কাছ থেকে চুরি করা রডসহ একটি অটোরিকশা জব্দ করা হয়।
হৃদয় হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন এলাকায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, আটক হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬