|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়ায় নৌকা দুর্ঘটনা: ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু


কুষ্টিয়ায় নৌকা দুর্ঘটনা: ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু


ঢাকা প্রেস
কুষ্টিয়া প্রতিনিধি:-


 

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক মর্মান্তিক ঘটনায় নৌকা ভ্রমণে গিয়ে ফুফু-ভাতিজি পানিতে ডুবে মারা গেছেন।
 

নিহতরা হলেন ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফুফু-ভাতিজি সহ আরও একজন চাপাইগাছি বিলের মাছপাড়া এলাকায় বেড়াতে যান। নৌকা ভ্রমণের সময় অপ্রত্যাশিতভাবে নৌকাটি অনিয়ন্ত্রিত হয়ে পানিতে ডুবে যায়। পানি বেশি থাকায় এবং সাঁতার জানা না থাকায় ফুফু-ভাতিজি পানিতে তলিয়ে যান।
 

স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে, তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 

এ ঘটনায় স্থানীয়রা গভীর শোকাহত হয়ে পড়েছেন। ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬