লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট পৌর এলাকার তিনদিঘী এলাকায় পরকীয়ার জেরে সংঘটিত আলোচিত আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মোছা. মমিনা বেগম (২৭) এবং তার পরকীয়া প্রেমিক মো. গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডিত দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের দায়িত্বরত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
-
জেলা শহরের মাঝাপাড়া এলাকার মোছা. মমিনা বেগম, মো. রহমত আলী মোল্লার মেয়ে
-
সদর উপজেলার কিসমত ঢডগাছ (পাঙ্গাটারি) এলাকার মো. গোলাম রব্বানী, মো. রমজান মুন্সির ছেলে
ঘটনা বিবরণ.......
মামলার নথিতে জানা যায়, ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম ও তার প্রেমিক গোলাম রব্বানী পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে স্বামী আব্দুল জলিলকে অচেতন করেন। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন-নবী আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
পাবলিক প্রসিকিউটর জানান, চার বছর ধরে চলা শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বাদীর প্রতিক্রিয়া....
রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ বলেন—
“আসামিদের ফাঁসি হলে আমরা আরও সন্তুষ্ট হতাম। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, যা আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি।”
➤ মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬