পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ কর্মসূচি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের নির্দেশনায় বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতা মিসবাহুল ইসলাম, বিএনপি নেতা নাছির, আব্দুল মন্নান খান, শহিদ চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, মো. রহমান, শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬