|
প্রিন্টের সময়কালঃ ২৮ জুন ২০২৬ ০৯:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুন ২০২৬ ০৬:১৪ অপরাহ্ণ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত


৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত


৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ জুন) এই ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

 

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন। এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

 

এদিকে পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কমিশন যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ তৈরি করেছে, তা সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে। এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে দেশজুড়ে পুরোপুরি কার্যকর করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬