|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২০ অপরাহ্ণ

অভয়নগরে সেপটিক ট্যাঙ্ক থেকে নারীর মৃতদেহ উদ্ধার


অভয়নগরে সেপটিক ট্যাঙ্ক থেকে নারীর মৃতদেহ উদ্ধার


ঢাকা প্রেস
অভয়নগর উপজেলা (যশোর) প্রতিনিধি:-


 

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামে নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী নিয়ামুলের সেপটিক ট্যাঙ্ক থেকে সবিতা রানী দে নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত সবিতা রানী ওই গ্রামের মিলন কুমারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে সবিতা নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয়। পরে প্রতিবেশী নিয়ামুলের পোল্ট্রি ফার্মের পাশে কিছু সন্দেহজনক আলামত পাওয়া যায়। এ সূত্র ধরে খোঁজাখুজি চালিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
 

স্থানীয় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমানের ধারণা, সবিতার মৃতদেহ গোপন করার জন্যই সেপটিক ট্যাঙ্কে ফেলা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুভ্র প্রকাশ দাস জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬