|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৭:২৪ অপরাহ্ণ

হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে: মাহফুজ আলম


হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে: মাহফুজ আলম


ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

ফ্যাসিস্ট শাসনকে টিকিয়ে রাখা কোনো প্রতিষ্ঠান রেখে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, "ফ্যাসিবাদ হাসিনার দালালদের উৎখাত করেই আমাদের নির্বাচনে যেতে হবে।"
 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মাহফুজ আলম বলেন, "বাংলাদেশে সেনা শাসন আসার কোনো পরিস্থিতি নেই। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সহায়তায় হাসিনাকে উৎখাত করিনি। ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি। আমাদের কারো তাঁবেদারি করার প্রয়োজন নেই।"
 

তিনি আরও বলেন, "রাজনৈতিক দলগুলোকে সংস্কারে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কার প্রক্রিয়া শেষ হলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার।"
 

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি জাকির পাটোয়ারী, উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব সাহা, মুক্তিযোদ্ধা সালেহ আহমদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও হাসিবুর রহমান রাফী।
 

এর আগে, রামগঞ্জ উপজেলার ডাক বাংলোয় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬