|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৪ ০১:০৮ অপরাহ্ণ

থানা হেফাজতে আলোচিত শাহজাহান ওমর


থানা হেফাজতে আলোচিত শাহজাহান ওমর


 

ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলার পর শাহজাহান ওমর রাজাপুরে নিজের বাসভবনে আশ্রয় নেন। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “সাবেক এমপি শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এর আগে, বুধবার সন্ধ্যায় ঝালকাঠির গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। ইটপাটকেলের আঘাতে বাড়ির বাইরের তিনটি কাচের জানালা ভেঙে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬