শ্রীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর, বুধবার সকাল ৮টার দিকে টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে। নিহতের নাম সাব্বির হোসেন (১৬), তিনি শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে এবং নওয়াব আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ ঘটনায় তার বন্ধু আদিল (১৭) আহত হয়েছেন।
এলাকার বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সাব্বির ও আদিল সকালে খেজুরের রস খেতে বের হয়ে মোটরসাইকেলে করে পাশের একটি এলাকায় যান। তারা টেংরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাব্বির ঘটনাস্থলেই মারা যান এবং আদিল আহত হন। পরে আদিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬