|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৭:৪৮ পূর্বাহ্ণ

মাদারগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত


মাদারগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:

 


মাদারগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।

 

১৫/১১/২০২৫ ইং রোজ শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়। 

 

মাদারগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান শাহিন এর আয়োজনে ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহযোগীতায় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সংক্ষিপ্ত  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (খবরপত্র), সহ সভাপতি আব্দুল আজিজ জামালী (সংগ্রাম), সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম বারী (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়),  কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), সদস্য আব্দুর রহিম (মুক্তকাল), সদস্য তাওহীদ হাসান (সরেজমিন বার্তা), সদস্য আলমগীর হোসাইন (বাংলার সময়), সদস্য ইউসুফ আলী (স্বাধীন কাগজ),  এছাড়াও মাদারগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনিছুর রহমান আইয়ুব (সংবাদ), উপস্থিত ছিলেন।  বক্তারা  জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকির শুভেচ্ছা জানান এবং  উত্তরোত্তর সফলতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬