|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুন ২০২৩ ০৬:৪৩ অপরাহ্ণ

গরমে আরাম পাবেন এই দুই শরবতে


গরমে আরাম পাবেন এই দুই শরবতে


এই গরমে ফল বা বাদাম দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নানা স্বাদের শরবত। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

তরমুজের লেমোনেড
উপকরণ: তরমুজের টুকরা ৪ কাপ (বিচি ছাড়িয়ে নিতে হবে), চিনি স্বাদমতো, লেবুর রস আধা কাপ, পানি ১ কাপ, পুদিনাপাতা সাজানোর জন্য।

প্রণালি: তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি দিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। লেবুর রস ও পানি মেশাতে হবে। গ্লাসে বরফকুচি দিতে হবে। তরমুজের শরবত ঢেলে পুদিনাপাতা ছড়িয়ে দিন।


ঠান্ডাই
উপকরণ: দুধ ৫০০ গ্রাম, চিনি সিকি কাপ, কাজুবাদাম ১০/১২টি, পেস্তাবাদাম ১০/১২টি, কাঠবাদাম ১০/১২টি, আস্ত গোলমরিচ ৪/৫টি, চারমগজ (তরমুজের বিচি) ১ টেবিল চামচ, পোস্তদানা ২ টেবিল চামচ, জাফরান ২ টেবিল চামচ, মৌরি ২ টেবিল চামচ, এলাচি ৪/৫টি, গোলাপের পাপড়ি ২ চা-চামচ।

প্রণালি: বাদাম, পোস্তদানা, চারমগজ, গোলমরিচ, গোলাপের পাপড়ি প্রথমে তরল দুধ দিয়ে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সব কটি একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানাতে হবে। এই পেস্ট ফোটানো দুধের মধ্যে ভালো করে মেশান। মিশিয়ে নামিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। ছাঁকনিতে ছেঁকে ফ্রিজে রেখে দিন। বাদামকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬