|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০২:০৮ অপরাহ্ণ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ


ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ


ঢাকা প্রেস,জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনায় চারজন আহত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল।
 

দুর্ঘটনাটি ঘটে বুধবার (৮ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে। জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন বিষয়টি নিশ্চিত করেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ীর তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হন। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
 

এ ঘটনায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন এনে ট্রাকটি সরানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬