|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জুলাই ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

কর্মচঞ্চল রাজধানী, খেটে খাওয়া মানুষদের মুখে ফুটেছে স্বস্তির হাসি


কর্মচঞ্চল রাজধানী,  খেটে খাওয়া মানুষদের মুখে ফুটেছে স্বস্তির হাসি


ঢাকা: সূর্যোদয়ের সাথে সাথে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। গত ৩ দিনের ছুটি শেষে আজ সকালে খুলেছে সকল অফিস-আদালত। ফলে, গত কয়েকদিনের তুলনায় আজ বেশ কর্মচঞ্চল রাজধানীর রাস্তাঘাট।

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায়, সকাল থেকেই রাস্তায় দেখা যাচ্ছে রিকশা, সিএনজি, এমনকি কিছু বাসও। অফিস-আদালত খোলার ফলে খেটে খাওয়া মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি। যাত্রী পেলেই তাদের সংসার চলবে। অফিসগামীরাও প্রকাশ করেছেন তাদের স্বস্তি।

দীর্ঘদিনের অফিস বন্ধ থাকার পর আবারও কর্মস্থলে ফিরে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান তারা। সকলেরই প্রত্যাশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬