|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৫:৩২ অপরাহ্ণ

দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, তবে জুলুম বন্ধ হয়নি: জামায়াত আমির


দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, তবে জুলুম বন্ধ হয়নি: জামায়াত আমির


ঢাকা প্রেস,দিনাজপুর প্রতিনিধি:-

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা আমাদের মাঝে মাঝে অন্য দেশে চলে যেতে বলত, আজ তারা নিজেই দেশ ছেড়ে চলে গিয়েছে। দেশে জুলুমকারী বিদায় নিয়েছে, তবে জুলুমের শেষ হয়নি।”
 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

জামায়াতের আমির আরো বলেন, “দেশের প্রতিটি অপরাধ যেমন খুন, চাঁদাবাজি, লুটপাট এবং ঘুষের বিচার হওয়া জরুরি। অন্যথায়, সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। যারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে দেশকে মুক্ত করেছেন, আমরা তাদের পাশে আছি। আমাদের লক্ষ্য তরুণদের হাতে দেশ তুলে দেওয়া।”
 

তিনি উল্লেখ করেন, “বাংলাদেশকে তারা (ভারত) গোলাম বানাতে চেয়েছিল, আর শেখ হাসিনা তাদের এজেন্ট হিসেবে কাজ করছেন। তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে।”
 

ডা. শফিকুর রহমান আরও বলেন, “তারা আমাদের ১১ শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। এ অঞ্চলের একজন বিচারক বলতেন, তিনি শপথবদ্ধ রাজনীতিবিদ। কিন্তু আমরা বলি, তিনি শপথ ভঙ্গের বিচারপতি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে।”
 

জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রী কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রী কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. দেলোয়ার হোসেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬