বিমান সংকটের কারণে বাতিল দুইটি ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বারবার যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজ সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে মঙ্গলবার (১২ আগস্ট) দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু উড়োজাহাজ মেরামতের কাজ শেষে উড্ডয়ন করছে, তবে অনেকটি এখনও গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।
এদিন বিকেল পৌনে ৪টায় ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট আগামীকাল বুধবার (১৩ আগস্ট) পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট যাত্রীদের নতুন সময়সূচি দ্রুত জানানো হচ্ছে।
বিমান সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “বাতিল হওয়া ফ্লাইট দুটি আগামীকাল পরিচালিত হবে এবং যাত্রীদের সময়সূচি সম্পর্কে যথাসময়ে অবহিত করা হচ্ছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬