|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ

বড়াইগ্রামে ওর্য়াড যুবদল নেতার অর্ধ গলিত লাশ উদ্ধার।


বড়াইগ্রামে ওর্য়াড যুবদল নেতার অর্ধ গলিত লাশ উদ্ধার।


নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া এলাকার নিজ শয়ন কক্ষ হতে অয়নাল হোসেন (৪২) নামের যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  আয়নাল নটাবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিল আলীর ছেলে। তিনি ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে পুলিশ। আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন তার দুই সন্তান রয়েছে ,তারা সবাই নানার বাড়িতে থাকেন। সে মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন ও বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতো।নটাবাড়ি গ্রামের প্রতিবেশি সাইফুল ইসলাম জানান,পঁচা গন্ধ পেয়ে নিহতের বাড়িতে প্রবেশ করেন, বাড়ির ভিতরে ঘরের দরজা খোলা থাকাতে মেঝেতে লাশ পরে থাকতে দেখেন ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, আয়নাল হোসেনের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #সুরুজ আলী,নাটোর প্রতিনিধি,


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬