|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০৮:২১ অপরাহ্ণ

ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ পেল এনসিপি


ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ পেল এনসিপি


নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
 

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এনসিপিকে দেশের ৫৮তম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে ইসির ওয়েবসাইটে প্রতীকটি প্রদর্শন করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর এনসিপির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।
 

প্রকাশিত ছবিতে দেখা যায়—একটি অঙ্কুরিত শাপলার কলি, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজাভাবে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬