|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি লায়ন সালাহউদ্দিন


পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি লায়ন সালাহউদ্দিন


লায়ন একেএম সালাহউদ্দিন এমজেএফ

 

 

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: 

 

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুকুট নাইট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা লায়ন এ.কে.এম. সালাহউদ্দিন এমজেএফ।

 

গত ২৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাবলী এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার লক্ষ্যে এ পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গঠিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিটু কুমার দাশ ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. আবুল হাশেম সদস্য মনোনীত হয়েছেন। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সভাপতি লায়ন এ.কে.এম. সালাহউদ্দিন বলেন,

 

"পূর্বে দায়িত্ব পালনকালে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে আমরা সফল হয়েছিলাম। আশা করি, সকলের সহযোগিতায় মুকুট নাইট উচ্চ বিদ্যালয়কে খুব শীঘ্রই পটিয়ার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।"

 

এছাড়া বিদ্যালয়ের সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়নের জন্য চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় সভাপতি এনামুল হক এনাম এবং সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬