|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে আবারও গোলাগুলি, হতাহতের খবর নেই


খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে আবারও গোলাগুলি, হতাহতের খবর নেই


খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে ফের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসিত) ও জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত হন।
 

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বাধীন ৩৫-৪০ জনের একটি দলের মুখোমুখি হলে গোলাগুলি শুরু হয়।
 

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 

পাহাড়ে এই দুই গ্রুপের মধ্যে চলমান আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬