|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৬:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান: লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার


চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান: লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
 

সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম। তিনি জানান, রোববার সন্ধ্যায় কচুয়া উপজেলার কচুয়া-রহিমানগর সড়কের কান্দিরপাড় সংযোগ সড়কের পাশে একটি রেইন্ট্রি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো গুলিগুলো উদ্ধার করা হয়।
 

ওসি আরও জানান, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবের নির্দেশনায় যৌথ অভিযানে কচুয়া থানা পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে ৭.৬২ এমএম পিস্তলের লুণ্ঠিত ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

গত ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময়, কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। ওই সময় তার কাছে থাকা ৭.৬২ এমএম পিস্তলটি লুট করে নিয়ে যান হামলাকারীরা।
 

ঘটনার চার মাস পর, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের গুলিগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গুলি কচুয়া থানায় জমা করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬