|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৩:২২ অপরাহ্ণ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত


সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত


ঢাকা প্রেস নিউজ
 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
 

সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। বিচারক তার আবেদন গ্রহণ করে জামিন মঞ্জুর করেন।
 

এ বিষয়ে মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জানান, সাবেক মন্ত্রী শারীরিকভাবে অসুস্থ এবং ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন। তিনি দাবি করেন, বিএনপি নিজেদের অফিসে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর করা হয়েছে।
 

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর একটি মামলা দায়ের করেন। এতে এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করা হয়।
 

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলায় এম এ মান্নান দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬