রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক দুই ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স আনুমানিক ৫০ ও ৬৫ বছর।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, কুড়িল বিশ্বরোডে বিআরটিসি কাউন্টারের পেছনের রেললাইনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়। একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আরেকজন নিহত হন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ দুটি মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নাম-পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬