|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৩:৫৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার


সিরাজগঞ্জের তাড়াশের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার


ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-


 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব একটি দল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে তাড়াশ থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

 

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গত ৫ আগস্ট বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার নামজাদা আসামি মনিরুজ্জামান মনি।

 

হাসিনা সরকারের পতনের পর এই হামলার ঘটনা ঘটে। বারুহাস ইউনিয়ন বিএনপি সভাপতি ৯৯ জনের নাম উল্লেখসহ তিন'শ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

 

মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব মনিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬