|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০২:০৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন


খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি:


 

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস–২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 


 

মানববন্ধনে একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, নারী কল্যাণ সমিতি, জাবারাংসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে “জীবাশ্ম জ্বালানিকে না বলুন” স্লোগানের মাধ্যমে ক্লিন এনার্জির গুরুত্ব তুলে ধরা হয়।

 


 

সচেতন নাগরিক কমিটির সদস্য ও জনস্বাস্থ্য কমিটির আহ্বায়ক মো. জহুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাকের সহ-সভাপতি অংসুই মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ির নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, ইয়েস নেতা মো. আরাফাত হোসেন রিজভী, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল ও টিআইবি সদস্য মো. জাহাঙ্গীর।
 

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। দূষণমুক্ত ও পরিবেশবান্ধব ক্লিন এনার্জির ব্যবহার বাড়িয়ে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬