|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ


তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ


ঢাকা প্রেস নিউজ
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত চারটি মামলা বাতিলের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
 

রবিবার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন।
 

রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
 

এর আগে, ২০১৯ সালের ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে। আপিলে রাষ্ট্রপক্ষ দাবি করে, হাইকোর্টের মামলাগুলো বাতিল করার রায় সঠিক হয়নি।
 

প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এই চারটি মামলা দায়ের করেছিলেন। মামলাগুলোর বৈধতা প্রশ্নে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬