২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-খরিবাড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলবাড়ী সদরে জোবেদা অটো রাইস মিলে শ্রমিকের কাজ করে আসছেন।
বৃহস্পতিবার কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-খরিবাড়ী সড়কে একটি পিকআপ ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল ইসলামের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬