|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ণ

খাল থেকে হাত-পা বাঁধা প্রবাসীর মরদেহ উদ্ধার


খাল থেকে হাত-পা বাঁধা প্রবাসীর মরদেহ উদ্ধার


ঢাকা প্রেস
শ্রীনগরের উপজেলা (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-


 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে রমজান মুন্সী (৪২) নামে এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।
 

রমজান মুন্সী মুন্সীগঞ্জের গাদিঘাট গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের পুত্র।
 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার উদ্দিন চৌধুরী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬