|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ০১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী: ভালোবাসার নতুন অধ্যায়


৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী: ভালোবাসার নতুন অধ্যায়


চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। এটাকে বলে লিপ ইয়ার। এ বছরও চলে গেল আরেকটি লিপ ইয়ার। সেই দিবসকে স্মরণীয় করে রাখলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। বিয়ে করেছেন তিনি। ২৯ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য এই দিনটিকে বেছে নেন নায়িকা।ভালোবেসে সংসার পেতেছিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। বিয়ে করেছিলেন ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ারে। ফলে চার বছর পর এলো শাওন-টয়ার প্রথম বিবাহবার্ষিকী। ২৯ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতেই তারা এই দিনে বিয়ের সিদ্ধান্ত নেন।

 

এ সম্পর্কে টয়া বলেন, ‘বিয়ের দিন থেকেই বন্ধুরা খুব মজা করে বলতে থাকে যে, খরচ বেঁচে গেল। সত্যি বলতে কী এই প্রথম বিবাহবার্ষিকীতে যেন আমাদের দুজনের চারগুণ উচ্ছ্বাস!’   

 

 

 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬