গাইবান্ধায় কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার নলডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ মার্চ শনিবার দুপুরে নলডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কলেজের প্রধান প্রধান ভবন পরিদক্ষিন শেষে সংবাদ সম্মেলনে মিলিত হয়।

সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, কলেজ ছাত্রদল নেতা,আবু হাসান,আরাফাত ইসলাম, হাফিজুর রহমান, ফারুক, রমজান ও লাল মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন ছাত্রলীগ দ্বাড়া গঠিত কলেজ কমিটি অবিলম্বে ভেঙ্গে দিয়ে ত্যাগী নির্যাতিত নিপিড়ীত নেতাকর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হোক।অন্যাথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।
পাশাপাশি তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬