|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০৬:৫১ অপরাহ্ণ

১৫ আগস্ট বিশৃঙ্খলা চেষ্টা করলে প্রতিহত করা হবে: সারজিস আলম


১৫ আগস্ট বিশৃঙ্খলা চেষ্টা করলে প্রতিহত করা হবে: সারজিস আলম


ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ার করে বলেছেন, ১৫ আগস্ট যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে। বুধবার (১৪ আগস্ট) রাজু ভাস্কর্যে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

সারজিস আলম বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা মাঠে থাকবো। পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করলে কেউ গায়েবানা জানাজা পড়ার লোকও খুঁজে পাবে না।"
 

তিনি আরও বলেন, "যতদিন পর্যন্ত জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন আমরা রাজপথে থাকবো।"
 

সারজিস আলম সালমান এফ রহমান ও আনিসুল হকের মতো ব্যক্তিদের উল্লেখ করে বলেন, "এ ধরনের অনেকেই আমাদের চারপাশে লুকিয়ে রয়েছেন। তাদের প্রতিহত করতে হবে।"
 

তিনি জোর দিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দল বা জাতির নয়, এটি সাধারণ শিক্ষার্থী ও জনতার। তিনি মনে করেন, ছাত্রজনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি মহল এখনও ক্যু করার ষড়যন্ত্র করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬