শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো সম্ভব হয়নি: আসিফ মাহমুদ সজীব
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, তাতে আরও রক্তপাত হতে পারতো বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "শত চেষ্টার পরও, বসে সমাধান করার আহ্বান জানানো সত্ত্বেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো সম্ভব হয়নি। তাদের এগ্রেসিভ মনোভাব এবং সংঘর্ষের প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেনি। যদি তারা কোনোরূপ অ্যাকশন নিত, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাতের ঝুঁকি ছিল।"
তিনি আরও বলেন, "আমি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশ গড়ার পথে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬