উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমান গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ
উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে উত্তরা এলাকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান জানিয়েছেন, গ্রেপ্তারের পর মজিবুর রহমানকে আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় উত্তরা এলাকায় পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সেই সময় মজিবুর রহমান উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন।
পরবর্তী সময়ে, ২ আগস্ট তাকে বদলি করা হয় এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা পূর্ব থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬