সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
ঢকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইমরুল হক (৪৮) নামের এক পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল হক সীতাকুণ্ড পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমরুল হক মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। সে সময় একটি কাভার্ডভ্যান চট্টগ্রামমুখী পথে আসার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ওসি আবদুল হাকিম জানান, মোটরসাইকেলটি মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলে পেছন থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইমরুল হক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬