|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৬:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ

বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১


বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১


ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে গাঁজার গাছ চাষের অভিযোগে এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে বদলগাছি থানার পুলিশ তাকে আটক করে। এনামুল হক ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
 

স্থানীয়দের সূত্রে জানা যায়, এনামুল হক তার বাড়ির উঠানে আম গাছের আড়ালে প্রায় এক বছর ধরে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করছিলেন। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে যাতায়াত করলেও গাছটি যে গাঁজার, তা তারা জানতেন না।
 

বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করা হয়েছে। তার বাড়ির উঠান থেকে একটি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬