|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫০ অপরাহ্ণ

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু


সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু


ঢাকা প্রেস
পাবনা উত্তর প্রতিনিধি:-



 

পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে গত বুধবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন।
 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স প্রায় ৬৫। গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
 

মাধপুর হাইওয়ে থানার এসআই শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ সাঁথিয়া থানা হিমাগারে রাখা হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
 

এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬