|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৩ ০৬:৪৩ অপরাহ্ণ

ডাবের শাঁসের পায়েস রেসিপি


ডাবের শাঁসের পায়েস রেসিপি


সরাসরি তো পান করাই যায়, পাশাপাশি ডাবের পানি বা শাঁস দিয়ে তৈরি করতে পারেন অনেক পদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম


ডাবের শাঁসের পায়েস

উপকরণ: ডাবের পানি ১ কাপ, ডাবের শাঁস ১ কাপ, তরল দুধ ৩ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, এলাচি ও দারুচিনি ৩টি করে, কিশমিশ ও বাদাম পছন্দমতো। এ ছাড়া গোলাপজল অথবা কেওড়াজল ১ চা–চামচ ও চিনি ৩ টেবিল চামচ। 

প্রণালি: তরল দুধ, চিনি, গুঁড়া দুধ, ডাবের পানি, এলাচি ও দারুচিনি একসঙ্গে দিয়ে চুলায় জ্বাল দিন। ঘন হয়ে এলে ডাবের শাঁস দিয়ে নাড়ুন। এবার পছন্দমতো কিশমিশ ও বাদামকুচি দিন। গোলাপজল অথবা কেওড়াজল দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬