শৈলকুপায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা
ঢাকা প্রেস,শৈলকুপা (ঝিনাইদহ):-
ঝিনাইদহের শৈলকুপায় গ্রামবাসীর পিটুনিতে একটি মেছোবাঘের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়ীয়া গ্রামের পূর্ব-উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, সোমবার রাতে কালু নামে এক কৃষকের গোয়ালে ঢুকে মেছোবাঘ দুটি ছাগল মেরে ফেলে। পরদিন রাতেও সেটি আবার আসে এবং তার বাড়ির মুরগির খোঁয়াড়ে ঢোকে। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে মেছোবাঘটি ঘরের পাশে জালে আটকা পড়ে। পরে গ্রামবাসী মিলে সেটিকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে তন্ময় আচার্য্য বলেন, "বাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই। তবে বাঘটি জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম।"
তিনি গ্রামবাসীকে বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬