|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের তামার তার পাচারকালে নৌবাহিনীর হাতে আটক-৭


মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের তামার তার পাচারকালে নৌবাহিনীর হাতে আটক-৭


ঢাকা প্রেস
মহেশখালী (কক্সবাজার) নিজস্ব প্রতিবেদক:-


কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মূল্যবান তামার তার পাচারকালে ৭ জনকে আটক করেছে নৌবাহিনী সদস্যরা। জব্ধকৃত তারের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে জানা গেছে। ( ৩১ আগস্ট) শনিবার দুপুর ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারকালে এসব তামার তার জব্ধ করা হয়।

নৌ-বাহিনী সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যমানের তামার তার পাচারকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টিম বিদ্যুৎ কেন্দ্রের ৪ নং জেটিঘাট হতে বার্জে উত্তোলনকালে ৪০ ফিটের ৪টি কন্টেইনার সহ ৭ জনকে আটক করেন। জব্ধকৃত তারগুলো সম্পুর্ন অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে বের করে চট্টগ্রামস্থ কোম্পানি ইকবাল মেরিন জেটি ঘাটে নিয়ে যায় বলে জানায় নৌ বাহিনী।

 

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তার চুরির ঘটনায় প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬