|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড


নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড


রাজশাহী ব্যুরো



নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির আঙিনায় খেলতে থাকা পাঁচ বছরের এক শিশুকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী জালাল উদ্দিন। এ ঘটনায় শিশুটির মা গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।
 

মামলাটি প্রথমে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তা রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
 

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ সন্তোষ প্রকাশ করে বলেন, শিশু ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আদালতের এ রায় সেই নীতির প্রতিফলন।
 

রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬