ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধার
রংপুর প্রতিনিধি:-
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আনিছুর রহমান (৪৫) আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মণ্ডলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম ওই গ্রামের আফসার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে সাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান আলুর ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই সাহিদা বেগমের মৃত্যু হয়, আর আহত আনিছুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করেন।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় পুলিশ তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬