মৌলভীবাজারে র্যাবের অভিযান: সাবেক এমপি ড. হেনরি স্বামীসহ গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি এবং তাঁর স্বামী, সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ এর একটি দল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে, সূত্র মতে, মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হিংসা ও হত্যাকাণ্ডের ঘটনায় তাদের নাম জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬