|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ণ

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক


অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক


কিশোরগঞ্জ প্রতিনিধি:


কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।

সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখেন। শিলাবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির তথ্য নেন।

এ সময় কৃষকরা তাদের ফসলহানির কথা তুলে ধরলে জেলা পরিষদ প্রশাসক তাদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, “হাওর অঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হন। তাদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং জেলা পরিষদের পক্ষ থেকেও সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের সরেজমিন পরিদর্শন ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি তুলে ধরতে সহায়ক হয়। তবে দ্রুত কার্যকর সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬