জামায়াত-শিবির নিষিদ্ধ: ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সরকার নিষিদ্ধ করার পর ঢাকা মহানগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ টহল ও চেকপোস্ট বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, জামায়াত-শিবির নিষিদ্ধের পর যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় ডিএমপি পুরোপুরি প্রস্তুত। ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষণীয়। টহল দল ও চেকপোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এই দুই সংগঠনকে দায়ী করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬