|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ আগu ২০২৩ ০১:০৩ অপরাহ্ণ

সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি


সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি


জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২১ আগস্ট) রাতে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন–আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক (বাচ্চু) ও রায়হান সোবহান (রাসেল), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির সরদার।


সাঈদীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করায় যুবলীগের ২ নেতা বহিষ্কারসাঈদীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করায় যুবলীগের ২ নেতা বহিষ্কার

এছাড়া নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মন্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেনকেও তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করেন তারা। ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬