নরসিংদীতে ফিড ব্যবসায়ী হত্যা: পূর্ব শত্রুতার জের
ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামে শনিবার রাতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে ফিড ব্যবসায়ী দৌলত হোসেন খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দৌলত হোসেন খান (৫৩) উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার রাত ২টার দিকে তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেন এবং পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। রাতে ট্রাকের ব্যাটারি চুরির চেষ্টা চলাকালে দৌলত হোসেন খানকে আক্রমণ করা হয়। তিনি চুরি ঠেকাতে যাওয়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।
ঘটনাস্থলেই দৌলত হোসেন খানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬