|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৩ ০৬:১৬ অপরাহ্ণ

কুলাউড়ায় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু


কুলাউড়ায় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বজ্রপাতে মতি কানু (৪২) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে। 

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে টিলাগাঁও ইউনিয়েন অবস্থিত লংলা চা বাগানের পানিকুচি লেইক এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানিয়েছেন, মতি কানু সেখানে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬