|
প্রিন্টের সময়কালঃ ০৯ জুন ২০২৬ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুন ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

 

সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

 

সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প উপস্থাপন করা হবে।

 

আজ এক লাখ কর্মসংস্থান ও ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের আশা নিয়ে একনেকে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। এটি চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জায়গায় বাস্তবায়ন হবে। ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হতে পারে।

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে উঠবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল।

 

প্রকল্পটিতে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন দেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়ন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬