|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৬:১৫ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ


ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ


ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ডানা’তে রূপান্তরিত হওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা জানান, ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মাছ ধরার নৌকাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভোর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।
 

সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে গত বন্যায় সড়কে যে সব খানাখন্দের সৃষ্টি হয়েছিল, সেগুলোতে পানি জমে গেছে। নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬